Abolombon II প্রকল্পের অধীনে পরিচালিত পল্লীতথ্য কেন্দ্রসমূহের মধ্যে প্রতিযোগিতা
আপনাদের পল্লীতথ্য কেন্দ্রের জন্য জিতে নিন ক্লাসমেট পিসিসহ প্রয়োজনীয় উপকরণ
এ প্রতিযোগিতায় যে প্রতিষ্ঠানসমূহ অংশ নিতে পারবেন
RDC, Jhenaidah; Alor Choa, Chuadanga; PKBabrijhar, Nilphamari; SSUK, Gopalgonj; USHA, Jhenaidah; Darpan, Comilla; PASS, Kurigram; GSUS, Barishal; Padma, Jhenaidah; Digonter Dak, Subarnachar, Noakhali; Protik Trust, Satkhira; PUS, Jhalakathi; Padma, Sunamganj; Ghashful, Chittagong; WAFFH, Moulvibazar; PPC, Pirojpur.
প্রতিযোগিতায় বিজয়ীরা শুধু পল্লীতথ্য কেন্দ্রের কাজে ব্যবহারের জন্য যা পাবেন
ক্লাসমেট পিসি; ইউএসবি ডিভিডি রাইটার; ইন্টারনেট EDGE মোডেম; হেডফোন; ইউএসবি মাউস; ইউএসবি স্পিকার
প্রতিযোগিতার সাধারণ কিছু নীতিমালা
-
মোট ১৬ টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মোট ৪টি প্রতিষ্ঠান বিজয়ী বলে বিবেচিত হবে।
-
মূল্যায়নের জন্য প্রশ্নপত্র ফরমে মোট ২টি অংশ থাকছে। প্রথম অংশটি অবশ্যই প্রতিষ্ঠান পূরণ করবেন (প্রতিষ্ঠান প্রধান এবং কেন্দ্র ফোকাল); দ্বিতীয় অংশটি অবশ্যই কেন্দ্রের তথ্যকর্মীরা পূরণ করবেন।
-
প্রতিষ্ঠানের প্রশ্নপত্র তথ্যকর্মী কিংবা তথ্যকর্মীর প্রশ্নপত্র প্রতিষ্ঠান পূরণ করতে পারবেন না।
-
প্রশ্নপত্রের প্রতিটি অংশ যথাযথভাবে পূরণ করতে হবে।
-
প্রশ্নপত্র পূরণের পর তা অবশ্যই ইমেইল যোগে ডি.নেট বরাবর প্রেরণ করতে হবে। ইমেইল ঠিকানা: cmt@dnet.org.bd
-
অন্য কোন ইমেইল ঠিকানায় প্রেরিত প্রশ্নপত্র কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না।
-
ডাকযোগে কিংবা হাতেহাতে প্রেরণ কিংবা মুদ্রিত কপি কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না।
-
প্রশ্নপত্র পূরণ শেষে প্রতিষ্ঠান প্রধান কিংবা কেন্দ্র ফোকাল (২টি অংশ একসাথে) সরাসরি ইমেইল করবেন। তথ্যকর্মীদের নিকট থেকে ইমেইল গ্রহণযোগ্য হবে না।
-
প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ফরমের নির্ধারিত স্থান ব্যবহার করুন। নতুন কোন রো-কলাম যুক্ত করা কিংবা বিয়োগ করা কিংবা স্থানচ্যুত কিংবা বিচ্ছিন্ন করা যাবে না।
প্রশ্নপত্র মূল্যায়ন
-
প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা নম্বর নির্ধারিত থাকবে।
-
মূল্যায়েন (+) নম্বর এবং (-) নম্বর পদ্ধতি অনুসরণ করা হবে।
-
ব্যাখ্যা এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য বিশ্লেষণ সাপেক্ষ্যে নম্বর প্রদান করা হবে।
-
মূল্যায়নে প্রাপ্ত নম্বর সবার জন্য উন্মুক্ত করা হবে এবং প্রত্যেকে ইমেইল যোগে অবহিত করা হবে।
উত্তরপত্র প্রেরণের শেষ তারিখ ও সময়
-
জুন ৩০, ২০০৯ মঙ্গলবার বিকাল ৪:০০ টার মধ্যে সরাসরি ইমেইল যোগে। আবেদন পত্র জমা দেয়ার সময় জুলাই ০২, ২০০৯ বিকাল ৪:০০টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
-
নির্ধারিত সময়ের পরেও উত্তরপত্র গ্রহণ করা হবে তবে প্রতি ১২ ঘন্টা দেরির জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর করে বিয়োগ করা হবে। তবে জুলাই ০৫, ২০০৯ তারিখ বিকাল ৪:০০ টার পর প্রেরিত উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।
-
আপনাদের প্রেরিত উত্তরপত্র প্রাপ্তির পর ইমেইল যোগে প্রাপ্তি স্বীকার করা হবে (তারিখ ও সময়সহ)।
বিদ্র: বাস্তব অবস্থার সাথে কোন উত্তরের অমিল দেখা দিলে, মূল্যায়নের স্বার্থে সঠিক বিষয় জানার জন্য সরাসরি খোঁজ নেয়া হবে। এ সকল ক্ষেত্রে যেকোন জটিলতা নিরসনে ডি.নেটের সিদ্ধান্ত চুড়ান্ত হবে। বিজয়ীদের সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে আগামী জুলাই, ২০০৯ এর মধ্যে উল্লিখিত উপকরণসমূহ প্রদান করা হবে।
--------- ফরম ডাউনলোড এখান থেকে -------- প্রতিষ্ঠানসমূহের কাছে ইমেইল যোগে ফরম পৌছে গেছে। এরপরও প্রয়োজন হলে এখান থেকে ফরমটি ডাউনলোড করে নিতে পারেন। |