Friday 10th of September 2010
Last Updated: Sunday 02nd of May 2010 
:: Home
:: Pallitathya Model
:: Pallitathya Projects
:: Pallitathya Services
:: Pallitathya Statistics
:: Publications
:: Achievements
:: Partnership
:: Acknowledgement
:: Pallitathya Team
:: Pallitathya Events
:: Notice Board
 
:: Pallitathya Glossary
:: Contact Us
 
News Details
News Posting Date: Friday 26th of June 2009 
ঝিনাইদহে কর্মশালা: পল্লীতথ্য কেন্দ্র স্থাপনের অঙ্গীকার করেন খুলনা অঞ্চলের ১৫টি প্রতিষ্ঠান 

গত ১৬ এপ্রিল ২০০৯ ঝিনাইদহের কালীগঞ্জে পল্লীতথ্য কেন্দ্র স্থাপন ও পরিচালনা বিষয়ক এক কর্মশালায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় খুলনা বিভাগের ১৫ টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ তৃণমূল পর্যায়ে যেসব মানুষ জীবনযাত্রার জন্য তথ্য প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সেসব স্থানে পল্লীতথ্য কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নিজেদের উদ্যোগে খুলনার বিভিন্ন এলাকায় ডি.নেট এর মডেল অনুসরণ করে পল্লীতথ্য কেন্দ্র স্থাপন ও পরিচালনার অঙ্গীকার করেন। তারা বলেন, বর্তমান সরকারের ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ-এ পরিণত করার উদ্যোগ প্রশংসার দাবীদার। ডি.নেটের উদ্যোগে গড়ে তোলা পল্লীতথ্য কেন্দ্র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দিনব্যাপী কর্মশালার আলোচনার মাঝে একনজরে পল্লীতথ্য, গণমাধ্যমে পল্লীতথ্য, পল্লীতথ্যকেন্দ্র পরিচালনার সুবিধা-অসুবিধা, পল্লীতথ্যকেন্দ্র স্থাপন ও টেকসইকরণের পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পায়। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো- খুলনার হিউমিনিটি ওয়াচ, কম্পিউটার চ্যানেল, বিহঙ্গ এবং পিজন মহিলা উন্নয়ন সংস্থা; মেহেরপুরের পল্লী উন্নয়ন সংস্থা, মানব কল্যাণ সংস্থা এবং সাংঘাত পল্লী উন্নয়ন সংস্থা; যশোরের মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন; বাগেরহাটের এস ডি আর সি, ঝিনাইদহের প্রভা সোসাইটি, বন্ধুজান সমাজ কল্যাণ সংস্থা, প্রিজম, পরিবার উন্নয়ন সংগঠন (এফডিও), অসিক কম্পিউটার এবং গরীবের আশ্রয়। পল্লীতথ্য মডেল সম্পর্কে ধারণা লাভের পর অংশগ্রহণকারী সকল সংগঠন তাদের নিজস্ব এলাকায় পল্লীতথ্যকেন্দ্র গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

কর্মশালা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হিউম্যানিটি ওয়াচ-এর প্রতিনিধি মোহাম্মদ আলী বলেন, পল্লীতথ্য কেন্দ্রের সাথে যুক্ত হয়ে আমরা তৃণমূল পর্যায়ের জনগণকে তথ্য সেবা দিতে সক্ষম হবো এবং এটি আমাদের কার্যক্রমের অধিকাংশ লক্ষ্য অর্জনে নতুন মাত্রা যুক্ত করবে। শিশু অধিকার বিষয়ক সংগঠন এসডিআরসি সংগঠক মো: জাকির হোসেন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত হবো যদি পল্লীতথ্য কেন্দ্রের সাথে আমরা যুক্ত হতে পারি। আমাদের আশা প্রযুক্তির সংস্পর্শে শিশুরা উন্নত নাগরিক হয়ে উঠবে। কর্মশালায় আলোচনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয় যে, মে ২০০৯ মাসের শেষ সপ্তাহে একই স্থানে তথ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ডি.নেটের পল্লীতথ্য বিকাশ কর্মসূচির সমন্বয়ক মোশারফ হোসেন কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কর্মসূচি সহযোগী আরিফ-উজ-জামান অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন।

 
 
Back  
 

 Copyright 2010, All rights reserved by:
It's a D.Net presentation