Friday 10th of September 2010
Last Updated: Sunday 02nd of May 2010 
:: Home
:: Pallitathya Model
:: Pallitathya Projects
:: Pallitathya Services
:: Pallitathya Statistics
:: Publications
:: Achievements
:: Partnership
:: Acknowledgement
:: Pallitathya Team
:: Pallitathya Events
:: Notice Board
 
:: Pallitathya Glossary
:: Contact Us
 
News Details
News Posting Date: Friday 26th of June 2009 
তথ্য কেন্দ্রের নতুন মডেল গ্রামীণ তথ্য কেন্দ্র: ডি.নেট এর আয়োজনে প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত 

বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন) এবং এর সদস্য প্রতিষ্ঠান ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক), ডিজিটাল ইকুয়িটি নেটওয়ার্ক (ডেন), প্র্যাকটিক্যাল অ্যাকশান এবং উইন ইনকর্পোরেট এর যৌথ উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহের তথ্যকর্মীগণের প্রথম বাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ তথ্য কেন্দ্র নামে নতুন মডেলের তথ্য কেন্দ্র শুরু করার প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠানসমূহকে টেলিসেন্টার স্থাপনে সহায়তা প্রদান বিষয়ে বিটিএন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর মধ্যে সাক্ষরিত চুক্তির আলোকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডি.নেট প্রশিক্ষণটির মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে।

নেত্রকোণা, যশোর, চাঁদপুর, জামালপুর, ঠাকুরগাঁও এবং বাগেরহাট জেলার সোসিও ইকোনোমিক এন্ড রুরাল এডভান্সমেন্ট এসোসিয়েশন (এসইআরএএ), মানব সেবা সংস্থা (এমএইএস), দি গুড আর্থ, সহায়তা, এসডো এবং কেএনকেএস থেকে ১২ জন অংশগ্রহণকারী ৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীগণ ৩ দিন টাংগাইলের বাসাইল ঢেউ পল্লীতথ্য কেন্দ্রে মাঠ পরিদর্শন ও বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তথ্য কেন্দ্র ব্যবস্থাপনা, তথ্য চাহিদা নিরূপন, সেবা প্রদান এবং তথ্যকর্মীর ভুমিকা পালন সম্পর্কে ধারানা লাভ করেন। প্রশিক্ষণে প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন নারী এবং একজন পুরুষ তথ্যকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, আরো ১৪টি প্রতিষ্ঠানের তথ্যকর্মীগণ পরবর্তীতে ৩টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করবেন। গ্রামীণ তথ্যকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রাথমিকভাবে ২০টি প্রতিষ্ঠানকে নির্বাচন করে ২০১১ সালের মধ্যে যার সংখ্যা দাঁড়াবে ১৫০০।

 
 
Back  
 

 Copyright 2010, All rights reserved by:
It's a D.Net presentation