Monday 06th of September 2010
Last Updated: Sunday 02nd of May 2010 
:: Home
:: Pallitathya Model
:: Pallitathya Projects
:: Pallitathya Services
:: Pallitathya Statistics
:: Publications
:: Achievements
:: Partnership
:: Acknowledgement
:: Pallitathya Team
:: Pallitathya Events
:: Notice Board
 
:: Pallitathya Glossary
:: Contact Us
 
News Details
News Posting Date: Wednesday 29th of April 2009 
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে  

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম.পি বলেছেন, "ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে ৷ পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসে সকল তথ্য সংগ্রহ করতে পারবে ৷ ঘরে বসে কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল এর সুবিধা পেতে হলে তথ্য কেন্দ্রের প্রয়োজন ৷ পল্লীতথ্য কেন্দ্রের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করা এবং তথ্য প্রাপ্তি নিশ্চিত করা ৷ এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি অঞ্চলে ও ইউনিয়নে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে ৷" গত ২০ এপ্রিল,০৯ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ওয়াফ পল্লীতথ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ৷

তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে তথ্য অধিকার আইন চালু করেছে ৷ পল্লীতথ্য কেন্দ্র-ই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নের একমাত্র মাধ্যম ৷ তথ্য প্রযুক্তির মাধ্যমে লন্ডন, আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজে যোগাযোগ করার যে স্বপ্ন ছিল সেটা এখন বাস্তবে পরিণত হচ্ছে ৷ এখন পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে যে কেউ বিশ্বের যেকোন খবর পেতে পারেন ৷

ওয়াফ-এর সহ-সভাপতি জনাব সৈয়দ মোঃ রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার ; জনাব এ.কে.এম ফাহিম মাশরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডি জবস্ ডট কম এবং সভাপতি কার্যনিবাহী কমিটি ডি.নেট ; জনাব মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মৌলভীবাজার ; এ.জেড.এম নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া ; জনাব অজয় কুমার বসু, হেড, ইনষ্টিটিউশনাল অ্যাফেয়ার্স, ডি.নেট ; জনাব মোঃ শাহাজাহান মিয়া এ,এস, পি কুলাউড়া সার্কেল ; জনাব মোঃ আব্দুল মালিক, চেয়ারম্যান ৯ নং টিলাগাঁও ইউ, পি ; জনাব মোঃ ফারুক আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলাউড়া প্রমূখ ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল মালিক, নির্বাহী পরিচালক,ওয়াফ ৷ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ৷

জনাব এ,কে,এম ফাহিম মাশরুর বলেন, পল্লীতথ্য কেন্দ্র মানুষের জীবনযাপন ও যোগাযোগকে অত্যন্ত সহজ ও সাশ্রয়ী করে তুলবে ৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, "আজকের এই প্রধান অতিথিকে (মাননীয় চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম.পি) আপনারা হয়তো সব সময় পাচ্ছেন না ৷ উনাকে যদি আপনাদের অভাব অভিয়োগ শুনাতে চান তাহলে আপনারা অতি সহজে যে কোন সময় এ পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন ৷ এ জন্য আপনাদেরকে কোন ঝামেলা পোহাতে হবে না ৷ পল্লীতথ্য কেন্দ্রে আসলেই হবে ৷ এভাবে আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ই খুব সহজভাবে অত্র পল্লীতথ্য কেন্দ্রে সেবা পাওয়া যাবে ৷"

তিনি আরো বলেন, গ্রামীন জনগোষ্ঠির জন্য এটা একটা বিরাট সুযোগ৷ এতে সময় ও অর্থের সাশ্রয় হবে, ক্ষতির পরিমাণ কমবে৷ দারিদ্র বিমোচনে কিছুটা হলেও ভূমিকা রাখবে ৷

জনাব অজয় কুমার বসু পল্লীতথ্য কেন্দ্রের কার্যক্রম উপস্থাপন করতে গিয়ে বলেন, পল্লীতথ্য কেন্দ্র হল প্রযুক্তিভিত্তিক তথ্য ও জ্ঞান আহরণের সামাজিক কেন্দ্র ৷ তথ্যকেন্দ্রের মাধ্যমে তথ্য ও পরামর্শ সেবা গ্রহণ করে কৃষকসহ সাধারণ মানুষ জীবন যাত্রার ঝুঁকি ও ক্ষয়-ক্ষতি কমাতে পারেন ৷

তিনি পল্লীতথ্য কেন্দ্রের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, পরিচালনা পদ্ধতি, সেবাসমূহ সবার সামনে তুলে ধরেন ৷ পাশাপাশি তিনি ডি.নেট কর্তৃক সহযোগিতা প্রাপ্ত মোট কেন্দ্রের সংখ্যা ও সিলেট বিভাগে ওয়াফ পল্লীতথ্য কেন্দ্রসহ মোট ৩ টি কেন্দ্র রয়েছে বলে সকলকে অবহিত করেন ৷



 




 

 
 
Back  
 

 Copyright 2010, All rights reserved by:
It's a D.Net presentation