"যদি কখনও কারো কোন সমস্য হয় তাহলে আলোর ছোঁয়া পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পল্লীতথ্য কেন্দ্রের তথ্যকর্মীদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা রাখবো। তাদের মাধ্যমে আপনাদের সমস্য জানব এবং সে বিষয়ে আমার সাধ্যমত আইনী সমাধান দেয়ার চেষ্টা করব।" গত ২১ মার্চ, ২০০৯ এ আলোর ছোয়া পল্লীতথ্য কেন্দ্র আয়োজিত আইন ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে পরামর্শ দেয়ার সময় একথা বলেন জনাব খন্দকার নাসির উদ্দিন, এ্যাডভোকেট জজ কোর্ট, চুয়াডাঙ্গা। তিনি আরো বলেন যে, আপনাদেরকে পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রতি মাসে দুই বার পল্লীতথ্য কেন্দ্রে আমি বসার চেষ্টা করব।
একই দিনে পল্লীতথ্য কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে সরাসরি গ্রামবাসীকে স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ডাঃ মোঃ সৈয়দ আলী আহসান উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, শিশু স্বাস্থ্য বিভাগ, শিশু হাসপাতাল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। তিনি বলেন পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে যারা স্বাস্থ্য সেবার জন্য আসবেন তাদেরকে স্বাস্থ্যসেবা ও পরামর্শ পাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করব। আতিয়ার রহমান, পল্লী চিকিসক, তিনিও গ্রামবাসীকে পরামর্শ প্রদানের জন্য তার মূল্যবান সময় প্রদান করেন। পরিবার পরিকল্পনার গুরুত্ব ও পদ্ধতি, স্বাস্থ্য ভাল রাখার উপায়, রোগ থেকে দূরে থাকার উপায়, নারী ও শিশু, শিশুর দৈনিক খাবার ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা করেন উপস্থিত ডাক্তারবৃন্দ।
ক্যাম্পের শুরুতে গ্রামবাসী এবং উপস্থিত অতিথিদের সাথে পল্লীতথ্য কেন্দ্রের কাজের পরিধী নিয়ে আলোচনা করেন জনাব রেজাউল হক লাবলু, নিবার্হী আলোর ছোঁয়া। পল্লীতথ্য কেন্দ্র থেকে তথ্য ও পরামর্শ সেবা পাওয়ার বিভিন্ন উপায় তুলে ধরেন তথ্যকর্মী দোলন ব্যানার্জী এবং মানসুরা মুক্তার।
উপস্থিত গ্রামবাসীদের মধ্য থেকে জনাব ফেরদৌসি বেগম, সমাজসেবক তার প্রতিক্রিয়ায় বলেন যে, স্বাস্থ্য ও আইন বিষয়ে ক্যাম্প কিছুদিন পরপর আয়োজন করলে আমরা ও গ্রামের সকলে খুবই উপকৃত হবো; পল্লীতথ্য কেন্দ্রটি মানুষের জন্য খুবই প্রয়োজন। জনাব জিনারুল ইসলাম, সমাজসেবক বলেন যে, এখানে এসে আমি খুবই আনন্দিত কারণ এখানে শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, ঠিকানা, কর্মসংস্থান, কৃষির ইত্যাদির উপর নানান তথ্য পাওয়া যায়।
দিন ব্যাপি আয়োজিত এ ক্যাম্পে মোট ৮২ জন গ্রামবাসী (৩০ জন স্বাস্থ্য বিষয়ে এবং ৫২ আইন বিষয়ে) তাদের সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের সাখে আলাপ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ নেন।
---------
সংবাদ প্রস্তুত: মানসুরা মুক্তার এবং দোলন ব্যানার্জী, তথ্যকর্মী, আলোর ছোঁয়া পল্লীতথ্য কেন্দ্র, ষ্টেশনরোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।